Mojammmal Fahad
৪ এপ্রিল ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হানি কম্বো একসাথে চারটি ভিন্ন স্বাদের মধু (Honey Combo)

হানি কম্বো একসাথে চারটি ভিন্ন স্বাদের মধু (Honey Combo)

হানি কম্বো একসাথে চারটি ভিন্ন স্বাদের মধু (Honey Combo)

হানি কম্বো একসাথে চারটি ভিন্ন স্বাদের মধু (Honey Combo)

আইসিইউ আছে, চিকিৎসক নেই: সংকটে রাজশাহী বিভাগ, চাপে রামেক

রাজশাহী বিভাগের বিভিন্ন জেলার হাসপাতালগুলোতে আইসিইউ (নিবিড় পরিচর্যা কেন্দ্র) সুবিধা থাকলেও জনবল সংকটের কারণে সেগুলো কার্যত অচল হয়ে পড়েছে। প্রয়োজনীয় যন্ত্রপাতি ও শয্যা থাকলেও দক্ষ চিকিৎসক ও প্রশিক্ষিত নার্সের অভাবে জয়পুরহাট, সিরাজগঞ্জ ও বগুড়ার মতো গুরুত্বপূর্ণ জেলার আইসিইউগুলো ঠিকমতো চালু করা যাচ্ছে না। ফলে গুরুতর রোগীরা সময়মতো চিকিৎসা পাচ্ছেন না।

বর্তমানে হাম ও শ্বাসকষ্টজনিত রোগের প্রকোপ বাড়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। অনেক রোগীকে বাধ্য হয়ে উন্নত চিকিৎসার জন্য রাজশাহীতে পাঠাতে হচ্ছে, যা রোগীর জন্য ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে। এমনকি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালেও পর্যাপ্ত অনুমোদিত পদ না থাকায় অস্থায়ী ব্যবস্থাপনায় আইসিইউ চালানো হচ্ছে।

স্বাস্থ্য সংশ্লিষ্টরা বলছেন, আইসিইউ পরিচালনার জন্য অ্যানেস্থেসিওলজিস্ট বা ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞ এবং প্রশিক্ষিত নার্সের অভাবই এই সংকটের মূল কারণ। বিভাগজুড়ে আইসিইউতে রোগীর চাপ অনেক বেশি—প্রতিদিন গড়ে ১৫ থেকে ২০ জন রোগী অপেক্ষমাণ তালিকায় থাকেন।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৪০ শয্যার আইসিইউ ছাড়া বিভাগে চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, বগুড়া ও সিরাজগঞ্জ মিলিয়ে সরকার ও বেসরকারি খাতে মোট ৫৪টি আইসিইউ শয্যা রয়েছে। তবে রাজশাহী ছাড়া অন্য জেলাগুলোর আইসিইউগুলো কার্যত অচল, কারণ প্রয়োজনীয় জনবল নেই। অনেক ক্ষেত্রে এগুলো দীর্ঘদিন ধরে বন্ধ অবস্থায় পড়ে আছে।

চাঁপাইনবাবগঞ্জের ২৫০ শয্যার হাসপাতালে ১০টি আইসিইউ বেড থাকলেও সেখানে পর্যাপ্ত যন্ত্রপাতি নেই। বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতালে ৮টি আইসিইউ বেড থাকলেও জনবল সংকটে তা ব্যবহার করা যাচ্ছে না। বেসরকারি টিএমএসএস হাসপাতালেও ১৪টির মধ্যে মাত্র ৪টি আইসিইউ শয্যা সচল রয়েছে।

সিরাজগঞ্জে ২০১৪ সালে আইসিইউ ইউনিট স্থাপন করা হলেও দক্ষ জনবলের অভাবে এখনো তা চালু করা সম্ভব হয়নি। সেখানে ৬টি আইসিইউ বেড এবং শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ১০টি অত্যাধুনিক আইসিইউ শয্যা দীর্ঘদিন ধরে অচল অবস্থায় রয়েছে। একইভাবে জয়পুরহাট জেনারেল হাসপাতালে ২০২২ সালে ১০টি আইসিইউ বেড প্রস্তুত করা হলেও চিকিৎসক সংকটে তা চালু করা যায়নি।

এই পরিস্থিতিতে পুরো বিভাগের আইসিইউ নির্ভরতা প্রায় এককভাবে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওপর নির্ভরশীল। এখানকার ৪০ শয্যার আইসিইউ ইউনিটটি এখনও আনুষ্ঠানিকভাবে অনুমোদিত নয় এবং সীমিত জনবল দিয়ে কোনোভাবে পরিচালিত হচ্ছে। যেখানে নিয়ম অনুযায়ী অন্তত ১০ জন বিশেষজ্ঞ চিকিৎসক থাকার কথা, সেখানে রয়েছেন মাত্র একজন।

রোগীর স্বজনদের অভিযোগ, চাঁপাইনবাবগঞ্জসহ বিভিন্ন জেলায় প্রতিদিনই হৃদরোগ, শ্বাসকষ্ট ও হাম আক্রান্ত রোগী ভর্তি হচ্ছেন। গুরুতর অবস্থার রোগীদের দ্রুত রাজশাহীতে পাঠানো ছাড়া কোনো উপায় থাকে না। কিন্তু দূরত্ব বেশি হওয়ায় এটি অনেক ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, যেসব রোগী স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া সম্ভব নয়, তাদেরই রাজশাহীতে পাঠানো হয়। রোগীর অবস্থা বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হয় কার আইসিইউ প্রয়োজন।

সাধারণ মানুষের দাবি, আইসিইউ সুবিধা থাকা সত্ত্বেও তা চালু না থাকায় অনেক রোগী সময়মতো চিকিৎসা পাচ্ছেন না, যা মৃত্যুঝুঁকি বাড়াচ্ছে। তারা দ্রুত এসব ইউনিট চালুর দাবি জানিয়েছেন।

স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা বলছেন, আইসিইউ পরিচালনার জন্য বিশেষজ্ঞ চিকিৎসক ও প্রশিক্ষিত নার্স তৈরি করা জরুরি। ভবিষ্যতে প্রতিটি জেলা হাসপাতালে আইসিইউ চালুর পরিকল্পনা রয়েছে, তবে জনবল সংকট এখনো বড় চ্যালেঞ্জ হয়ে রয়েছে।

-মোজাম্মেল হোসেন ফাহাদ 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার দুর্ঘটনা, ৮ আরোহীর মর্মান্তিক মৃত্যু

দীর্ঘ অপেক্ষার অবসান, বাংলাদেশে ফিরছে অস্ট্রেলিয়া

সবজির বাজারে আগুন, অধিকাংশের দাম ১০০ টাকার ওপরে

সাংগ্রাই জলকেলিতে উচ্ছ্বাসে ভাসলেন মারমা তরুণ-তরুণীরা

জিলকদ মাসের চাঁদ দেখতে শনিবার বৈঠকে বসছে কমিটি

অর্থনীতির চাকা ঘোরাতে এয়ারলাইন্স খাতের গুরুত্ব বাড়ছে

তামিম সভাপতি হওয়ার পর মিরাজের সঙ্গে কী আলোচনা?

সংঘাতের মাঝেই ইসরায়েল-লেবানন আলোচনায় বসছে, আশাবাদী ট্রাম্প

অক্সিজেন আর ক্যানুলায় ভর করে বেঁচে থাকার লড়াই শিশুদের

আ.লীগ আমলের রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে উদ্যোগ

১০

হাম পরিস্থিতি ভয়াবহ রূপ নিচ্ছে, এক মাসে ১৯৮ শিশুর মৃত্যু রেকর্ড

১১

ডেটাভিত্তিক সিদ্ধান্ত গ্রহণে নতুন উদ্যোগ, ডেটা ওয়্যারহাউজ প্রকল্প ঘোষণা

১২

ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বমন্দার আশঙ্কা, সতর্ক করল আইএমএফ

১৩

ইসরাইলি ঘাঁটিতে হিজবুল্লাহর ক্রুজ মিসাইল হামলা, বৈরুতে তীব্র প্রতিবাদ

১৪

ব্যাংক রেজুলেশন আইন ২০২৬: ফের আর্থিক খাতে লুটপাটের আশঙ্কা

১৫

লাইভস্ট্রিমে ভিউ বাড়লেই কমবে বিজ্ঞাপন, নতুন ঘোষণা ইউটিউবের

১৬

সংবিধান পরিবর্তনে নতুন সমঝোতা, একসঙ্গে সরকার-বিরোধী দল

১৭

গুচ্ছ ভর্তি পরীক্ষায় এ ইউনিটের ফল প্রকাশ, ফেল করেছে ৭০%

১৮

স্মৃতির পাতায় ফেলে আসা নববর্ষ

১৯

শৈশবের বৈশাখ: মায়ের শাড়ি থেকেই জামা বললেন বানাতেন পরীমণি

২০