Mojammmal Fahad
৩ এপ্রিল ২০২৬, ৯:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হানি কম্বো একসাথে চারটি ভিন্ন স্বাদের মধু (Honey Combo)

হানি কম্বো একসাথে চারটি ভিন্ন স্বাদের মধু (Honey Combo)

হানি কম্বো একসাথে চারটি ভিন্ন স্বাদের মধু (Honey Combo)

হানি কম্বো একসাথে চারটি ভিন্ন স্বাদের মধু (Honey Combo)

রাজধানী শহরে সকল গণপরিবহনের ভাড়া ফ্রি করলো পাকিস্তান।

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও ইরানকে ঘিরে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সংঘাতের প্রভাবে বিশ্বজুড়ে জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। এর সরাসরি প্রভাব পড়েছে পাকিস্তানে, যেখানে হঠাৎ করেই জ্বালানির দামে বড় ধরনের বৃদ্ধি দেখা গেছে।

দেশটির সরকার গত বৃহস্পতিবার রাতেই নতুন মূল্য ঘোষণা করে, যা কয়েক ঘণ্টার মধ্যেই কার্যকর হয়। এতে পেট্রোল ও ডিজেলের দাম উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

এই পরিস্থিতিতে জনগণের চাপ কমাতে রাজধানী ইসলামাবাদে একটি বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার। আগামী ৩০ দিনের জন্য শহরের সব গণপরিবহনে যাত্রীদের কোনো ভাড়া দিতে হবে না।

শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক বার্তায় পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকবি জানান, প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের নির্দেশে এই সিদ্ধান্ত কার্যকর করা হচ্ছে। তিনি বলেন, শনিবার থেকে এই সুবিধা চালু হবে এবং এ জন্য সরকার প্রায় ৩৫০ মিলিয়ন রুপি ব্যয় বহন করবে।

এদিকে জ্বালানি ও পেট্রোলিয়াম বিষয়ক মন্ত্রী আলী পারভেজ মালিক এক ব্রিফিংয়ে নতুন মূল্য তালিকা তুলে ধরেন। তার তথ্য অনুযায়ী, পেট্রোলের দাম প্রায় ৪৩ শতাংশ বেড়ে প্রতি লিটার ৪৫৮ দশমিক ৪০ রুপিতে নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে ডিজেলের দাম প্রায় ৫৫ শতাংশ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে প্রতি লিটার ৫২০ দশমিক ৩৫ রুপি।

মন্ত্রী জানান, আন্তর্জাতিক বাজারের পরিস্থিতি বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষ করে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানির দাম স্থিতিশীল রাখা সম্ভব হয়নি।

তিনি আরও বলেন, সরকার চেষ্টা করেছিল আগের দাম বজায় রাখতে, তবে বর্তমান বাস্তবতায় তা সম্ভব হয়নি। ইরান অঞ্চলে সংঘাত দ্রুত শেষ হওয়ার কোনো ইঙ্গিত না থাকায় বাধ্য হয়েই দাম বাড়ানোর সিদ্ধান্ত নিতে হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার দুর্ঘটনা, ৮ আরোহীর মর্মান্তিক মৃত্যু

দীর্ঘ অপেক্ষার অবসান, বাংলাদেশে ফিরছে অস্ট্রেলিয়া

সবজির বাজারে আগুন, অধিকাংশের দাম ১০০ টাকার ওপরে

সাংগ্রাই জলকেলিতে উচ্ছ্বাসে ভাসলেন মারমা তরুণ-তরুণীরা

জিলকদ মাসের চাঁদ দেখতে শনিবার বৈঠকে বসছে কমিটি

অর্থনীতির চাকা ঘোরাতে এয়ারলাইন্স খাতের গুরুত্ব বাড়ছে

তামিম সভাপতি হওয়ার পর মিরাজের সঙ্গে কী আলোচনা?

সংঘাতের মাঝেই ইসরায়েল-লেবানন আলোচনায় বসছে, আশাবাদী ট্রাম্প

অক্সিজেন আর ক্যানুলায় ভর করে বেঁচে থাকার লড়াই শিশুদের

আ.লীগ আমলের রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে উদ্যোগ

১০

হাম পরিস্থিতি ভয়াবহ রূপ নিচ্ছে, এক মাসে ১৯৮ শিশুর মৃত্যু রেকর্ড

১১

ডেটাভিত্তিক সিদ্ধান্ত গ্রহণে নতুন উদ্যোগ, ডেটা ওয়্যারহাউজ প্রকল্প ঘোষণা

১২

ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বমন্দার আশঙ্কা, সতর্ক করল আইএমএফ

১৩

ইসরাইলি ঘাঁটিতে হিজবুল্লাহর ক্রুজ মিসাইল হামলা, বৈরুতে তীব্র প্রতিবাদ

১৪

ব্যাংক রেজুলেশন আইন ২০২৬: ফের আর্থিক খাতে লুটপাটের আশঙ্কা

১৫

লাইভস্ট্রিমে ভিউ বাড়লেই কমবে বিজ্ঞাপন, নতুন ঘোষণা ইউটিউবের

১৬

সংবিধান পরিবর্তনে নতুন সমঝোতা, একসঙ্গে সরকার-বিরোধী দল

১৭

গুচ্ছ ভর্তি পরীক্ষায় এ ইউনিটের ফল প্রকাশ, ফেল করেছে ৭০%

১৮

স্মৃতির পাতায় ফেলে আসা নববর্ষ

১৯

শৈশবের বৈশাখ: মায়ের শাড়ি থেকেই জামা বললেন বানাতেন পরীমণি

২০