Mojammmal Fahad
৪ এপ্রিল ২০২৬, ৪:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হানি কম্বো একসাথে চারটি ভিন্ন স্বাদের মধু (Honey Combo)

হানি কম্বো একসাথে চারটি ভিন্ন স্বাদের মধু (Honey Combo)

হানি কম্বো একসাথে চারটি ভিন্ন স্বাদের মধু (Honey Combo)

হানি কম্বো একসাথে চারটি ভিন্ন স্বাদের মধু (Honey Combo)

৬-৫৯ মাস বয়সী সব শিশুকে হামের টিকা দেওয়ার সিদ্ধান্ত

দেশব্যাপী হামের সংক্রমণ নিয়ন্ত্রণে ৬ থেকে ৫৯ মাস বয়সী সব শিশুকে টিকার আওতায় আনার ঘোষণা দিয়েছে সরকার। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, এই কর্মসূচির মাধ্যমে দেশের প্রতিটি শিশুকে সুরক্ষার আওতায় আনা হবে। তবে বর্তমানে হামে আক্রান্ত বা জ্বরে ভোগা শিশুদের এই মুহূর্তে টিকা দেওয়া হবে না।

শনিবার (৪ এপ্রিল) স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, আগে টিকা নেওয়া থাকলেও নতুন এই কর্মসূচির আওতায় শিশুদের আবারও টিকা দেওয়া হবে এবং এতে কোনো ঝুঁকি নেই। আর যারা অসুস্থ বা হাসপাতালে ভর্তি রয়েছে, তাদের জন্য ভিটামিন ‘এ’ ক্যাপসুল প্রদান করা হবে, যাতে জটিলতা কমানো যায়।

তিনি আরও জানান, হামের প্রকোপ বেশি এমন ৩০টি উপজেলায় রোববার থেকে বিশেষ টিকাদান কার্যক্রম শুরু হচ্ছে। তবে এই কর্মসূচি শুধু ওই উপজেলাগুলোর মধ্যেই সীমাবদ্ধ থাকবে না; ধাপে ধাপে সারা দেশে এটি বিস্তৃত করা হবে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ২০২০ সালের ডিসেম্বরের জাতীয় টিকাদান কার্যক্রমের পর জন্ম নেওয়া অনেক শিশু এখনো টিকার বাইরে রয়েছে। তাই এই বিশেষ উদ্যোগের মাধ্যমে তাদের অন্তর্ভুক্ত করা হচ্ছে। বিশেষজ্ঞদের মত অনুযায়ী, নিয়মিত টিকাদান কর্মসূচির আওতায় আগে টিকা নেওয়া শিশুরাও পুনরায় টিকা নিলে কোনো সমস্যা হবে না।

📍 যেসব উপজেলায় শুরু হচ্ছে টিকাদান কর্মসূচি

প্রথম ধাপে ৩০টি উপজেলায় এই কার্যক্রম চালু করা হচ্ছে। এসব উপজেলা হলো—
রাজশাহীর গোদাগাড়ী, ঢাকার নবাবগঞ্জ, মুন্সীগঞ্জের লৌহজং, সদর ও শ্রীনগর, ঝালকাঠির নলছিটি, ময়মনসিংহের ত্রিশাল, সদর ও ফুলপুর, চাঁদপুরের হাইমচর ও সদর, বরিশালের মেহেন্দীগঞ্জ ও বাকেরগঞ্জ, পাবনার ঈশ্বরদী, সদর, আটঘরিয়া ও বেড়া, নওগাঁর পোরশা, গাজীপুর সদর, নেত্রকোণার আটপাড়া, শরীয়তপুরের জাজিরা, বরগুনা সদর, মাদারীপুর সদর, কক্সবাজারের মহেশখালী ও রামু, চাঁপাইনবাবগঞ্জ সদর, শিবগঞ্জ ও ভোলাহাট, নাটোর সদর এবং যশোর সদর।

মোজাম্মেল হোসেন ফাহাদ

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার দুর্ঘটনা, ৮ আরোহীর মর্মান্তিক মৃত্যু

দীর্ঘ অপেক্ষার অবসান, বাংলাদেশে ফিরছে অস্ট্রেলিয়া

সবজির বাজারে আগুন, অধিকাংশের দাম ১০০ টাকার ওপরে

সাংগ্রাই জলকেলিতে উচ্ছ্বাসে ভাসলেন মারমা তরুণ-তরুণীরা

জিলকদ মাসের চাঁদ দেখতে শনিবার বৈঠকে বসছে কমিটি

অর্থনীতির চাকা ঘোরাতে এয়ারলাইন্স খাতের গুরুত্ব বাড়ছে

তামিম সভাপতি হওয়ার পর মিরাজের সঙ্গে কী আলোচনা?

সংঘাতের মাঝেই ইসরায়েল-লেবানন আলোচনায় বসছে, আশাবাদী ট্রাম্প

অক্সিজেন আর ক্যানুলায় ভর করে বেঁচে থাকার লড়াই শিশুদের

আ.লীগ আমলের রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে উদ্যোগ

১০

হাম পরিস্থিতি ভয়াবহ রূপ নিচ্ছে, এক মাসে ১৯৮ শিশুর মৃত্যু রেকর্ড

১১

ডেটাভিত্তিক সিদ্ধান্ত গ্রহণে নতুন উদ্যোগ, ডেটা ওয়্যারহাউজ প্রকল্প ঘোষণা

১২

ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বমন্দার আশঙ্কা, সতর্ক করল আইএমএফ

১৩

ইসরাইলি ঘাঁটিতে হিজবুল্লাহর ক্রুজ মিসাইল হামলা, বৈরুতে তীব্র প্রতিবাদ

১৪

ব্যাংক রেজুলেশন আইন ২০২৬: ফের আর্থিক খাতে লুটপাটের আশঙ্কা

১৫

লাইভস্ট্রিমে ভিউ বাড়লেই কমবে বিজ্ঞাপন, নতুন ঘোষণা ইউটিউবের

১৬

সংবিধান পরিবর্তনে নতুন সমঝোতা, একসঙ্গে সরকার-বিরোধী দল

১৭

গুচ্ছ ভর্তি পরীক্ষায় এ ইউনিটের ফল প্রকাশ, ফেল করেছে ৭০%

১৮

স্মৃতির পাতায় ফেলে আসা নববর্ষ

১৯

শৈশবের বৈশাখ: মায়ের শাড়ি থেকেই জামা বললেন বানাতেন পরীমণি

২০