
ওয়েব ফিল্ম ‘তুমি আমি শুধু’ দুই ভিন্ন দৃষ্টিভঙ্গির মানুষের জীবনের গল্প নিয়ে নির্মিত হয়েছে। এতে জুটি বেঁধেছেন সংগীতাঙ্গনের দুই শিল্পী জেফার রহমান ও প্রীতম হাসান। সিনেমাটি বিঞ্জ ওটিটি প্ল্যাটফর্মে প্রচারিত হবে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পরিচালক শিহাব শাহীনের পরিচালনায় প্রথমবারের মতো জুটি হয়েছেন জেফার ও প্রীতম। নববর্ষ উপলক্ষে দর্শকের সামনে আসবে ওয়েব ফিল্মটি। চিত্রনাট্য অনুযায়ী, এক গ্রাহকের কাছে ভুল খাবার পৌঁছানোর ঘটনা কীভাবে দুই অচেনা মানুষের জীবন বদলে দেয়, তা ফুটে উঠবে সিনেমায়। প্রীতমের চরিত্র আবেগপ্রবণ ও তাড়াহুড়ো সিদ্ধান্ত নেয়ার প্রবণতায় ভরা, যিনি বিশ্বাস করেন ঘটনার পেছনে কোনো কারণ থাকে। অন্যদিকে জেফারের চরিত্র বাস্তববাদী ও যুক্তিবোধভিত্তিক।
গল্পে উঠে আসে দুই তরুণ-তরুণীর হঠাৎ দেখা হওয়া—এটি কি কেবল কাকতালীয়, নাকি নিয়তির অদৃশ্য টান, তা দেখাবে সিনেমা।
পরিচালক শিহাব শাহীনের ভাষ্যে, “ভালোবাসার নতুন এক গল্প নিয়ে সিনেমাটি নির্মাণ করা হয়েছে। গল্পের বিষয়বস্তু যেমন আনকোরা, তেমনি আধুনিকতার ছোঁয়া রয়েছে। প্রতিটি চরিত্রে চেনা মুখের ছায়া পাওয়া যাবে। ‘তুমি আমি শুধু’ দর্শকের মনে ছাপ ফেলবে বলে আমাদের বিশ্বাস।”
শিহাব আরও বলেন, “সংগীত তারকা হলেও প্রীতম ও জেফার অভিনয়েও দক্ষতা প্রদর্শন করেছেন। পূর্বের ‘কাছের মানুষ দূরে থুইয়া’ ও ‘মাইশেফল অ্যালেন স্বপন-২’-এ তাদের কাজের প্রমাণ রয়েছে। তাই এই জুটি নিয়ে আমি আশাবাদী।”
অভিনেতা প্রীতম জানান, “শিহাব শাহীনের গল্প উপস্থাপনের ভঙ্গি দর্শকের মনে সহজেই ছাপ ফেলে। তার সঙ্গে কাজ করে অন্যরকম এক ভালো লাগার অনুভূতি হয়। আশা করছি, দর্শক ওয়েব ফিল্মে নতুন গল্প, নতুন জুটি ও নির্মাণের দক্ষতা একসঙ্গে উপভোগ করবেন।”
মন্তব্য করুন