Mojammmal Fahad
৪ এপ্রিল ২০২৬, ৭:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হানি কম্বো একসাথে চারটি ভিন্ন স্বাদের মধু (Honey Combo)

হানি কম্বো একসাথে চারটি ভিন্ন স্বাদের মধু (Honey Combo)

হানি কম্বো একসাথে চারটি ভিন্ন স্বাদের মধু (Honey Combo)

হানি কম্বো একসাথে চারটি ভিন্ন স্বাদের মধু (Honey Combo)

২০ হাজার কোটি টাকার ঘাটতি, ভর্তুকি না পেলে তীব্র লোডশেডিংয়ের ঝুঁকিতে দেশ

আসন্ন গ্রীষ্মকাল ও সেচ মৌসুমে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে বড় অঙ্কের ভর্তুকি চেয়েছে বিদ্যুৎ বিভাগ। এ জন্য অর্থ মন্ত্রণালয়ের কাছে ২০ হাজার ১৩৬ কোটি টাকার চাহিদা পাঠানো হয়েছে। সংশ্লিষ্টরা সতর্ক করে বলেছেন, সময়মতো এই অর্থ না পেলে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হতে পারে এবং সারাদেশে লোডশেডিং পরিস্থিতি ভয়াবহ আকার নিতে পারে।

বর্তমানে দেশে বিদ্যুৎ উৎপাদন ব্যয় ও বিক্রয়মূল্যের মধ্যে বড় ধরনের পার্থক্য রয়েছে। বিদ্যুৎ বিভাগের তথ্য অনুযায়ী, প্রতি ইউনিট বিদ্যুৎ উৎপাদনে গড় খরচ পড়ছে ১২ টাকা ১৫ পয়সা, যেখানে পাইকারি পর্যায়ে বিক্রি করা হচ্ছে মাত্র ৭ টাকা ৪ পয়সায়। ফলে প্রতি ইউনিটে ৫ টাকার বেশি ভর্তুকি দিতে হচ্ছে সরকারকে।

বিশেষজ্ঞদের মতে, বিদ্যুৎ খাতে দীর্ঘদিনের অব্যবস্থাপনা, ভুল পরিকল্পনা এবং ‘ক্যাপাসিটি চার্জ’ বা কেন্দ্র ভাড়া প্রদানের কারণে ভর্তুকির চাপ ক্রমেই বেড়েছে। চাহিদার তুলনায় বেশি বিদ্যুৎকেন্দ্র স্থাপন করা হলেও অনেক কেন্দ্র বছরের বড় সময় অলস থাকে। তবুও চুক্তি অনুযায়ী এসব কেন্দ্রকে বিপুল অঙ্কের অর্থ দিতে হয়। গত ১৫ বছরে শুধু এই খাতেই ব্যয় হয়েছে প্রায় ১ লাখ ৩৩ হাজার কোটি টাকা।

এছাড়া ডলারের বিপরীতে টাকার মান কমে যাওয়া, গ্যাসের দাম বৃদ্ধি এবং বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বাড়ার কারণে খরচ আরও বেড়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

ভর্তুকির অর্থ কোথায় লাগবে

বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, মার্চ থেকে ডিসেম্বর পর্যন্ত সময়ের জন্য এই ভর্তুকির চাহিদা জানানো হয়েছে। এর মধ্যে—

  • নতুন যুক্ত হওয়া তিনটি বড় বিদ্যুৎকেন্দ্র চালু রাখতে প্রয়োজন প্রায় ৮ হাজার ২৪৪ কোটি টাকা
  • ভারত থেকে বিদ্যুৎ আমদানির বিল পরিশোধে লাগবে প্রায় ৮ হাজার ২৭৫ কোটি টাকা
  • সরকারি কোম্পানি ও বিপিডিবির নিজস্ব কেন্দ্রের জন্য প্রয়োজন প্রায় ৩ হাজার ৬১৭ কোটি টাকা

এই তিনটি বড় বিদ্যুৎকেন্দ্র হলো—শ্রীপুরের ১৬০ মেগাওয়াট এইচএফও ভিত্তিক কেন্দ্র, পটুয়াখালীর ১৩২০ মেগাওয়াট কয়লাভিত্তিক কেন্দ্র এবং মাতারবাড়ির আল্ট্রাসুপার ক্রিটিক্যাল কয়লাভিত্তিক কেন্দ্র।

 অনিশ্চয়তায় বিদ্যুৎ সরবরাহ

ভর্তুকির অর্থ ছাড়ের বিষয়ে এখনো অর্থ মন্ত্রণালয় থেকে ইতিবাচক সাড়া পাওয়া যায়নি। বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা বলছেন, এই অর্থ না পেলে বিদ্যুৎ সরবরাহে বড় ধরনের প্রভাব পড়বে।

এদিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) দীর্ঘদিন ধরেই বিদ্যুৎ ও জ্বালানি খাতে ভর্তুকি কমানোর জন্য চাপ দিয়ে আসছে। ঋণচুক্তির শর্ত অনুযায়ী, ধাপে ধাপে বিদ্যুতের দাম বাড়িয়ে ভর্তুকি কমানোর পরিকল্পনাও রয়েছে।

জ্বালানি বিশেষজ্ঞদের মতে, বর্তমান পরিস্থিতিতে ভর্তুকির চাপ সামাল দেওয়া কঠিন হয়ে পড়েছে। বিদ্যুতের দাম না বাড়ালে এই সংকট মোকাবিলা করা সম্ভব হবে না বলেও তারা মনে করছেন।

-মোজাম্মেল হোসেন ফাহাদ  

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার দুর্ঘটনা, ৮ আরোহীর মর্মান্তিক মৃত্যু

দীর্ঘ অপেক্ষার অবসান, বাংলাদেশে ফিরছে অস্ট্রেলিয়া

সবজির বাজারে আগুন, অধিকাংশের দাম ১০০ টাকার ওপরে

সাংগ্রাই জলকেলিতে উচ্ছ্বাসে ভাসলেন মারমা তরুণ-তরুণীরা

জিলকদ মাসের চাঁদ দেখতে শনিবার বৈঠকে বসছে কমিটি

অর্থনীতির চাকা ঘোরাতে এয়ারলাইন্স খাতের গুরুত্ব বাড়ছে

তামিম সভাপতি হওয়ার পর মিরাজের সঙ্গে কী আলোচনা?

সংঘাতের মাঝেই ইসরায়েল-লেবানন আলোচনায় বসছে, আশাবাদী ট্রাম্প

অক্সিজেন আর ক্যানুলায় ভর করে বেঁচে থাকার লড়াই শিশুদের

আ.লীগ আমলের রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে উদ্যোগ

১০

হাম পরিস্থিতি ভয়াবহ রূপ নিচ্ছে, এক মাসে ১৯৮ শিশুর মৃত্যু রেকর্ড

১১

ডেটাভিত্তিক সিদ্ধান্ত গ্রহণে নতুন উদ্যোগ, ডেটা ওয়্যারহাউজ প্রকল্প ঘোষণা

১২

ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বমন্দার আশঙ্কা, সতর্ক করল আইএমএফ

১৩

ইসরাইলি ঘাঁটিতে হিজবুল্লাহর ক্রুজ মিসাইল হামলা, বৈরুতে তীব্র প্রতিবাদ

১৪

ব্যাংক রেজুলেশন আইন ২০২৬: ফের আর্থিক খাতে লুটপাটের আশঙ্কা

১৫

লাইভস্ট্রিমে ভিউ বাড়লেই কমবে বিজ্ঞাপন, নতুন ঘোষণা ইউটিউবের

১৬

সংবিধান পরিবর্তনে নতুন সমঝোতা, একসঙ্গে সরকার-বিরোধী দল

১৭

গুচ্ছ ভর্তি পরীক্ষায় এ ইউনিটের ফল প্রকাশ, ফেল করেছে ৭০%

১৮

স্মৃতির পাতায় ফেলে আসা নববর্ষ

১৯

শৈশবের বৈশাখ: মায়ের শাড়ি থেকেই জামা বললেন বানাতেন পরীমণি

২০