সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি একটি দাবি ছড়িয়ে পড়েছে, যেখানে বলা হচ্ছে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী নাকি বাসা-বাড়িতে সন্ধ্যার পর অপ্রয়োজনীয়ভাবে লাইট ও ফ্যান ব্যবহার না করার নির্দেশনা দিয়েছেন। তবে দলটির পক্ষ থেকে এই তথ্য সম্পূর্ণ মিথ্যা বলে জানানো হয়েছে।
বিএনপি জানিয়েছে, রিজভী এ ধরনের কোনো মন্তব্য করেননি এবং প্রচারিত বক্তব্যটি ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিতভাবে তৈরি করা হয়েছে। শনিবার রাতে দলের সহদপ্তর সম্পাদক মো. মুনির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ বিষয়ে আনুষ্ঠানিক ব্যাখ্যা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, একটি গোষ্ঠী সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে রিজভীর নামে ভুয়া তথ্য ছড়াচ্ছে। সেখানে দাবি করা হচ্ছিল, সন্ধ্যার পর বাসাবাড়িতে লাইট ও ফ্যান ব্যবহারে নিয়ন্ত্রণ আরোপ করা হবে এবং বিষয়টি তদারকি করবে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা—যা সম্পূর্ণ অসত্য।
এ ধরনের বিভ্রান্তিকর তথ্য থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে রিজভী দেশবাসী ও দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকার অনুরোধ জানিয়েছেন।
মন্তব্য করুন